x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি সেনাদের গুলিতে গাজায় লাশের স্তূপ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস-নিয়ন্ত্রিত গাজায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে...
প্রকাশঃ
অ+ অ-

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস-নিয়ন্ত্রিত গাজায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (৬ জুন) ঈদের দিনেও রক্তপাত থামেনি, এবং আজ শনিবার (৭ জুন) সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিভিল ডিফেন্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় এক হামলায় একসঙ্গে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স বিভাগ সাবরা এলাকার এই হামলাকে 'সম্পূর্ণ গণহত্যা' বলে উল্লেখ করেছে। ওই ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে, শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার দিনেও ইসরায়েলি বর্বরতায় ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। গত ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে, এবং আহত হয়েছেন ৩০৪ জন।

এছাড়াও, রাফাহর কাছে আল-আখাওয়া এলাকায় একটি মানবিক সাহায্যকেন্দ্রের পাশে অপেক্ষমান অবস্থায় অন্তত ৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের তথ্য মতে, এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি 'অভিযানে' মোট ৫৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং ১ লাখ ২৫ হাজার ৮৩৪ জন আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে, যাকে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ধরে নেওয়া হয়েছিল। ঈদের আনন্দকে ম্লান করে গাজায় প্রতি মুহূর্তে ফিলিস্তিনিদের ওপর নেমে আসছে ইসরায়েলি বর্বরতা।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন